• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৪:০৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সফল অস্ত্রোপচার

১৮ আগস্ট ২০২৫ সকাল ০৮:২৬:৩৫

সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক উপদেষ্টা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার হয়েছে।

১৭ আগস্ট রোববার বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

তিনি জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি সফল হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তিশা তার পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে কক্সবাজার এসেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে তাকে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, উপদেষ্টার কক্সবাজারে কয়েকটি কর্মসূচি ছিল, যা অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে। কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩