• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৪:১৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

১০ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩৬:৪৭

আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট: স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্যা (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য আজ ১০ আগস্ট রোববার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থাটি।

৯ আগস্ট শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবির উপ-পরিচালক মো. শাহাদাত হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এবং চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় ৪টি, পটুয়াখালী জেলায় ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যা (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয়ের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। প্রতি ভোক্তার কাছে ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।

এদিকে, একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মশুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪