• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৩:৪০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৩০ জুলাই ২০২৫ বিকাল ০৪:০৬:৫০

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৩০ জুলাই বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।’

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

এ অভিযান কেন করা হচ্ছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা (অভিযান) করা হয়। এখন আপনারা এ ইনফরমেশনের জন্য আমাকে তাড়াতাড়ি ধরেছেন। ওখানে দরকার হয়েছে বলে ধরেছে।’

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। অন-অ্যারাইভাল ভিসাগুলো বাতিল হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বিষয়ে কোনো আপডেট আছে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’

রংপুরে ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িতে হামলার কি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেখানে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২