• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৬:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

‘সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া সকল দলের কাছে যাবে’

২৭ জুলাই ২০২৫ দুপুর ১২:৩৬:২৪

‘সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া সকল দলের কাছে যাবে’
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর ৩ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই আলোচনা শেষ করতে চার কমিশন— এমনটা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।

আজ ২৭ জুলাই রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সকল দলের কাছে তা পাঠানো হবে।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

এদিকে, আজ বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম দিনের আলোচনা শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে অংশ নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপিসহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনও প্রতিনিধি এখনও সংলাপে যোগ দেয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬