• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৩:৩২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরাতের ক্ষোভ, বললেন, ‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন’

১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩৩:১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরাতের ক্ষোভ, বললেন, ‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন’

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, বাড়িটিতে দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল

প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করেন নুসরাত তাবাসসুম। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ফেসবুকে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তার বাড়িতে হামলা চালিয়েছেন বলে নিজের বিশ্বাসের কথা উল্লেখ করে নুসরাত আরও বলেন, ‘সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ!’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬