• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:৩৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে সচিবরা

২৭ মে ২০২৫ বিকাল ০৩:৩৩:১৫

কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে সচিবরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের বিভিন্ন আন্দোলনরত সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার।

২৭ মে মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন।

এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দিয়েছেন।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবার (২৪ মে) থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। চতুর্থ দিনের মতো মঙ্গলবার তারা সচিবালয়ে বিক্ষোভ করেন। তবে এদিন সচিবালয় ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রবেশপথে মোতায়েন ছিল সোয়াত, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবকে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভূমি সচিব আমাদের সভায় ডেকেছেন। তার সঙ্গে বৈঠকের ফলাফলের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আমরা আন্দোলন অব্যাহত রাখা এবং আরও কর্মবিরতিতে যাব কি না- তখন আপনাদের জানিয়ে দেবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২