• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫১:০৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা: শিক্ষামন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৭:৫৮

সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গত সাত বছরে গবেষণা কার্যক্রমে মোট ৯৮৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে। ২০২০-২১ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত এ অর্থ ব্যয় করা হয়েছে।

১৮ নভেম্বর বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের (চট্টগ্রাম-২) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ৭৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করে। পরের অর্থবছর ২০২১-২২ সালে ব্যয় হয় ১১৮ কোটি ৭৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ১৪১ কোটি ১০ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ১৬৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করা হয়।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে গবেষণায় ব্যয় হয়েছে ২১১ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ ব্যয়ের পরিমাণ ছিল ২১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের জন্য ২২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৫৬ কোটি ৫০ লাখ টাকা।

সংসদে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এবং সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য দেওয়া বার্ষিক বরাদ্দের তথ্যও তুলে ধরেন।

আরও পড়ুন

মাঝনদীতে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু: পরিকল্পনা প্রতিমন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ