ডেস্ক রিপোর্ট: বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
১২ আগস্ট বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।
এর আগে, গত ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।
এ নির্দেশনায় বলা হয়, আজ থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া, সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। তবে, খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।
এ আদেশে মেনে চলার বিষয়ে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available