• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:৩৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের আলোচনা হবে শনিবার

১৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৩:১১

রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের আলোচনা হবে শনিবার

নিজস্ব প্রতিবেদক: সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। রাজধানীর হাইকোর্ট গেটের সামনে স্থাপিত স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের স্মরণে গড়া শিক্ষা শহীদ স্মৃতি স্তম্ভে উপদেষ্টা এই শ্রদ্ধা জানান।

শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে নিশ্চয়তা দেন তিনি।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন। একই সঙ্গে সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ-অভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে, যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে।

তিনি বলেন, ছয় সংস্কার কমিটি দুই হাজার সুপারিশ করেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। এরই মধ্যে কিছু সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলেও এ সময় জানান আসিফ নজরুল। এদিকে, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এর পরে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানায় বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২