• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:০৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৪৭

দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৮ নভেম্বর শনিবার হাসপাতালে গিয়ে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। মন্ত্রী আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজিবি জানায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনাই নেই: তথ্য উপদেষ্টা

এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।

এ ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। অন্যদিকে সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।

বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজিবি জানায়, হামলার শিকার হয়েও সদস্যরা সরকারের নির্দেশনা অনুসরণ করে ধৈর্য, সংযম ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। নিজেদের নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও সাধারণ মানুষের জানমালের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজিবি আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৫:৪৮


অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:২৪