• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আমাদের হাতে তো জাদুর চেরাগ নেই: ফাওজুল কবির খান

২৯ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৫৫:১৯

আমাদের হাতে তো জাদুর চেরাগ নেই: ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক: টিকিট হয়রানিসহ রেলের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছেন। তাদের সময় দিতে হবে, তাদের হাতে তো আর জাদুর চেরাগ নেই।

২৯ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, অনলাইন টিকিটিং সিস্টেম সহজে টিকিট পাওয়া যায় না, কিন্তু কালোবাজারে পাওয়া যায়। এটা নিয়ে আলোচনা হয়েছে। টিকিট কাটার সময় যাত্রীরা যাতে ভিন্ন সময় ও অন্যান্য স্টেশনের চিত্রও দেখতে পায়, সেটার ব্যবস্থা করতে সহজকে বলেছি।

টিকিট কালোবাজারিদের হুঁশিয়ার করে তিনি বলেন, রেলের কর্মচারীসহ যারা কালোবাজারি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এটা চলতে দেওয়া যায় না। এটা আগে চলেছে, এখন বন্ধ করতে হবে।

রেল রুট রেশনালাইজেশনের জন্য কাজ শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক জায়গায় যাত্রী বেশি থাকলেও স্টেশন নাই, আবার যাত্রী তেমন না থাকলেও স্টেশন আছে। সেক্ষেত্রে রেল রুট রেশনালাইজেশনের জন্য আমরা কাজ করা শুরু করব। এটার জন্য আমাদের সময় দিতে হবে, আমাদের হাতে তো আর জাদুর চেরাগ নেই। প্রত্যেক সমস্যার গভীরে যেতে চাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩