• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:০১ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

২ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৩:৩৪

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি।

১ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

২ অক্টোবর বুধবার ডিএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে কামাল নাসের চৌধুরী ও মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি।

এর আগে ১ অক্টোবর মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ’কে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‍্যাব।

এ ছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি নবীউল্লাহ পান্নাকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯




ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯