• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১০:৪০ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৫

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

২৯ জুলাই বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই দিনে ভারতের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে উভয় পক্ষ একমত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে ভারত। তার মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৫






আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫



Follow Us