• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৮:০৬ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক: এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

১২ অক্টোবর সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে বিইআরসি নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা এলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯




দিল্লিতে রেড অ্যালার্ট জারি
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৩:১৯