• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৩:০৩ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

অনলাইন ডেস্ক: বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১২ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে রোজার আগে ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে।

আর রোজার পরে ২৯ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচন, ১৩ মে চতুর্থ ধাপের নির্বাচন এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবারের বৈঠকে সিইসি ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচ্যসূচিতে ছিল স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯




দিল্লিতে রেড অ্যালার্ট জারি
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৩:১৯