• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৪:৫৬ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না: কৃষিমন্ত্রী

৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫৭

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অতীত সরকারের সমালোচনা করে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, বঙ্গোপসারের তল খুঁজে পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না। তবে আমাদের লক্ষ্য এক- কৃষক চাঙ্গা হলে দেশ চাঙ্গা হবে। এজন্য সরকার এরই মধ্যে দশ হাজার টাকার কৃষিঋণ মওকুফের বিষয় বিবেচনা করছে।

৩১ মার্চ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) রেজা আহমেদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

Ad
Ad

রেজা আহমেদ সংসদে জানতে চান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় সোলার প্যানেল বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অনেক জায়গা আছে যেখানে ডিপ ডিউবওয়েল প্রয়োজন। এর লাইসেন্স দেওয়া হচ্ছে না। এখনও ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে কাজ করতে হচ্ছে।

Ad

কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম প্রশ্ন করেন, চর এলাকার কৃষকদের জন্য ঋণ প্রদানের পরিকল্পনা আছে কি না। মাদারীপুরের এমপি আনিসুর রহমান যোগ করেন, কৃষিপণ্য ক্রয়ে ইউনিয়নভিত্তিক ন্যায্যমূল্য প্রয়োগ করলে কৃষক উপকৃত হবেন। সরকার যদি ক্রয় করে সংরক্ষণ করতে পারে, তা হলে মাঠ পর্যায়ের চাহিদা পূরণ হবে।

মন্ত্রী জানান, সরকার এরইমধ্যে পেঁয়াজ সংরক্ষণের নতুন পদক্ষেপ নিয়েছে, যেন ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ৬৮ জন কৃষকের মধ্যে বিলি করা হয়েছে। মাঠ পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা বাড়ানো যাবে। কৃষকরা নিজের উৎপাদিত পেঁয়াজ নিজেই সংরক্ষণ করবেন, যেন মানুষের কষ্ট না হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু
ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু
৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৪




Follow Us