• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪৪:১৫ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

২২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৮

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায় ‘শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। মরদেহগুলো বেনাপোলে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কফিন ধরে কান্নায় ভেঙে পড়েন তারা।

২২ আগস্ট শনিবার বিকেলে মরদেহগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন- সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩), শ্বশুর আকরাম হোসেন (৬০) এবং ঢাকার সাভারের আহমেদ বাবু (৩৭)।

এ ছাড়া সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার দুপুর ১২টার দিকে দেশে আনা হয়েছে বলে জানা গেছে। পরিবারের সম্মতিতে রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে।

মরদেহ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ ও আইসিপি বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং ঢাকার সাভারের একজন ছিলেন। শনিবার পাঁচজনের মরদেহ দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে শিশুসহ নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন, সাতক্ষীরার দু’জন এবং ঢাকার সাভারের একজন রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শাপলা তুলতে গিয়ে নিভে গেল ২ শিশুর প্রাণ
শাপলা তুলতে গিয়ে নিভে গেল ২ শিশুর প্রাণ
২২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১২