• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৪:০৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

১০ হাজার আনসারের বিরুদ্ধে মামলা, জেলে ৩৯০

২৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫০:৪৭

১০ হাজার আনসারের বিরুদ্ধে মামলা, জেলে ৩৯০

নিজস্ব প্রতিনিধি: সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাঙচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর চার থানায় তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

২৬ আগস্ট সোমবার ঢাকার ৪ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩৯০ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার আদালতে হাজির করা হবে। এর আগে রোববার আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে।

এতে সরকারি কর্মকর্তারাসহ অনেকে ভেতরে আটকা পড়েন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি ফেসবুক পোস্ট জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।

সেখানে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া চলে। একপর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান।

শাহবাগ থানা ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন জানিয়েছেন, আনসার সদস্যরা সহিংসতায় লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। এ পাওয়া পর্যন্ত তিন শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আছেন। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২