• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫২:০৪ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

ভোট দিয়ে বিরোধীদলের সঙ্গে হাত মেলালেন মির্জা ফখরুল

২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩৪:৩১

ভোট দিয়ে বিরোধীদলের সঙ্গে হাত মেলালেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদের সংসদকক্ষে বেলা দুইটায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

এরই মধ্যে নিজের ভোট দিয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট দেওয়ার পর পুরো সংসদ করতালিতে তাকে স্বাগত জানান।

ভোট দেওয়ার পরপরই মির্জা ফখরুল বিরোধীদলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান।

নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১:১০



বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:৩৮

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৪:১৫



ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১২:৪৬