• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৬:২৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা

৮ জুন ২০২৪ সকাল ০৮:৪৭:৪০

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে ৭ জুন শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

৭ জুন শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান।

Ad
Ad

তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন।

Ad

পরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা যাওয়া এবং ১৭ জুন ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত হয়। রাত সোয়া ৯টায় সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান। যদিও এর আগে দেশের ৬৪ জেলা থেকেই চাঁদ না দেখার সংবাদ এসেছিল চাঁদ দেখা কমিটির কাছে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ৮ জুন শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন (১০ জিলহজ) সোমবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৪:০২








Follow Us