• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩৪:০৫ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সকল ফ্লাইট বাতিল করলো বিমান

৭ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৪:৪২

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সকল ফ্লাইট বাতিল করলো বিমান

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

Ad
Ad

৬ মার্চ শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে এ সিদ্ধান্তের কথা জানানো হয় এবং সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করা হয়।

Ad

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে— দুবাই, আবুধাবি ও শারজা (সংযুক্ত আরব আমিরাত), দাম্মাম (সৌদি আরব), দোহা (কাতার) এবং কুয়েত।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথে উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us