• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৮:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

১৩ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:২৪

বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষ্যে বিকেল ৫টার পরিবর্তে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

১৩ মার্চ বুধবার বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০