অনলাইন ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২১ জুন রোববার অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে মৃত্যুর তিনটি ঘটনাই ঢাকা বিভাগে ঘটেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হামে মোট ৬৮০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়সীমায় দেশে মোট ৯২ হাজার ৭৯০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না হলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available