• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪০:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শপথ নিয়ে আজই সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৮:০৮

শপথ নিয়ে আজই সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথ নেবেন আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার। বিকেল ৩টায় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বিশাল বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা জাপানের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ২৫ ফেব্রুয়ারি রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০