• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শাল্লায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২৪:৩৮

শাল্লায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে দায়িত্ব পালন করার সময় দৈনিক ইত্তেফাকের শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে শাল্লায় কর্মরত সাংবাদিকরা।

৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক প্রীতম দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, রান্টু লাল দাস, তৌফিকুর রহমান তাহের, কাজী বদরুজ্জামান, নিশিকান্ত দাস, জয়ন্ত সেন প্রমুখ।

আরও পড়ুন

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

এসময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ভিডিও ধারণ করার সময় শফিকুল ইসলামের নেতৃত্বে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর করে প্রতিষ্ঠানের পরিচয় পত্র, নির্বাচন কমিশনের দেওয়া পাস কার্ডসহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়।

বক্তরা আরও বলেন, সাংবাদিক সন্দীপনকে বেধড়ক মারপিট করা। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। তাই সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

জানা গেছে, সাংবাদিক সন্দীপন শাল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে তিনি ১২ জনকে আসামি করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১