• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৫০:০০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পুলিশের ঊর্ধ্বতন ৬ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলার গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার। ১৫ নভেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ২টি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৪ জন কর্মকর্তা এবং ২টি জেলার পুলিশ সুপারের (এসপি) বদলির এই আদেশ দেওয়া হয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে তার স্থলাভিষিক্ত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

এদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১