• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৪:১৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির তীব্র নিন্দা

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৭:২৬

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট: দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।

১১ নভেম্বর বুধবার সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়। একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

অ্যাটকোর পরিচালক হওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে ফুলেল শুভেচ্ছা

তারা বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় অনলাইন এডিটরস সোসাইটি সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আরও পড়ুন

অ্যাটকোর পরিচালক হলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (১১ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:২০


ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫