• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩২:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

‘আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ, বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা

২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:৫৬

‘আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ, বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা

ডেস্ক রিপোর্ট: দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

২৬ অক্টোবর সোমবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত বৈ কিছু নয়। ফ্যাসিবাদী জমানায় বিভিন্ন সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের শেষ রক্ষা হয়নি। আগামীতেও সাংবাদিকরা রাজপথে থেকে এর মোকাবিলা করবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন,আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

নেতৃবৃন্দ বলেন, গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টায় তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের অদূরে অন্য একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। আমার দেশ কর্তৃপক্ষ এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আশা করব, ফ্যাসিস্ট আমলের মতো বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭