• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:১৯:০০ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৪:১৪

নীলফামারীতে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র উদ্যোগে মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে বরণ করা হয় সংগঠনের নতুন সদস্যদের।

৫ মার্চ বৃহস্পতিবার নীলফামারীতে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন ছিল।

Ad
Ad

এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সোহেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

Ad

সভায় বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যদিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। অনেক সময় জীবনের কঠিন ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। তবুও তারা তাদের প্রাপ্য সম্মানী পান না। তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা বেশি গুরুত্ববহ হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us