• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সকাল ১১:১৭:০৪ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক মালেক জোয়ার্দ্দারের ইন্তেকাল

১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২৪

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক মালেক জোয়ার্দ্দারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তিনি জেলার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান। সে একই গ্রামের মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Ad
Ad

পরিবার সূত্রে জানা যায়, আজ রাত সোয়া ৮টায় সুলতানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও এশিয়ান টেলিভিশনের অনলাইন নিউজরুম এডিটর এম হাফিজ গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সীমিত পরিসরে আজ যেসব খোলা থাকবে ব্যাংক
সীমিত পরিসরে আজ যেসব খোলা থাকবে ব্যাংক
১৭ মার্চ ২০২৬ সকাল ১০:২৭:৪২








Follow Us