অনলাইন ডেস্ক: আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
২৯ নভেম্বর রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টম জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় দেশের গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
বিগত সরকারের সমালোচনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশকে ভেতর থেকে ফোঁকলা করে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুটেরা এবং এদের বিচার অবশ্যই হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরই বাকি সবকিছু বিবেচনা করা যাবে।
সূত্র: এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available