• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪০:১৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আরডিজেএ’র দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৫০:১৪

আরডিজেএ’র দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বুধবার তারিখে রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদায়ী কমিটির সভাপতি মর্তুজা হায়দার লিটন বলেন, নবনির্বাচিত কমিটির কাঁধে অনেক দায়িত্ব। নতুন চ্যালেঞ্চ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

নবনির্বাচিত কমিটির সভাপতি বাতেন বিপ্লব বলেন, পেশাদার গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি রংপুর বিভাগের মানুষের উন্নয়নের মুখপাত্র হবে আরডিজেএ। সংগঠনের সদস্যদের সাথে নিয়ে ভবিষ্যতে আবাসন, উন্নয়ন সেমিনার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের জীবন বীমা, মৃত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান কার্যক্রমসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

সংগঠনের বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে সভার সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোকছুদার রহমান মাকসুদ, তোফাজ্জল হোসেইন, মতলু মল্লিক, মিজান চৌধুরী, মশিউর রহমান, একেএম শামছুজ্জোহাসহ নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান, রাশেদ উল হক সরকার, যুগ্ম সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাদের বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক জাহিদ কাজী, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান, নির্বাহি সদস্য আরিফ চৌধুরী পলাশ, আবুল কাশেম আজাদসহ প্রমুখ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০