• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:২১:৩৭ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৮

‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন সামাজিক সংগঠন ‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ক্লাবের নিবন্ধনপ্রক্রিয়াসহ অন্যান্য আইনি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন।

বৈঠকে অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান। ১৩ সদস্যের এই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া এবং শাহেদ আলম।

দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ক্লাবের সদস্য হতে পারবেন। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।

সম্প্রতি ক্লাবটি ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (আরজেএসসি) থেকে নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হলো।

শুক্রবারের বৈঠকে কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপ-কমিটিও গঠন করা হয়।

ক্লাব পরিচালকরা জানান, আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও করপোরেট ইন্ডাস্ট্রির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও তাদের পরিবারের চিত্তবিনোদনের জন্য নানা কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করবে।

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ
ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০১:৩৫



জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪২:৩৪


দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৯:২৬



এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭