• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৪৮:২৪ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ, সাধারণ সম্পাদক প্রফুল্ল

২৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:৪৭:০৩

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ, সাধারণ সম্পাদক প্রফুল্ল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে এ উপলক্ষে অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দিনের সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন জেলার ৮ উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

পরে দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্যকে সভাপতি, বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজুকে সাংগঠনিক সম্পাদক করে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

কমিটিতে সহ-সভাপতি পদে মো. জহুরুল আলম ও মো. জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর, আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস, জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮ উপজেলার প্রেসক্লাবের সভাপতিকে অন্তর্ভুক্ত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ির বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

এর আগে প্রথম অধিবেশনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমের সভাপতিত্বে সকালে আলোচনা সভা, গুণী ও সিনিয়র সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়। সকালের অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল-হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১