• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বরগুনায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২১:১০

বরগুনায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধি: ‘এগারো পেরিয়ে বারতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে ২৮ জানুয়ারি রোববার বেলা ১টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এশিয়ান টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিশেষ অতিথির বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম এ্যাটম, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিজুল হক স্বপন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

এসময় বক্তারা বলেন, দেশ ও সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো অকুতোভয়ে একমাত্র সাংবাদিকরাই তুলে ধরেন। তাদের কাছ থেকে এই সমাজ অনেক কিছুই প্রত্যাশা করে।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে এশিয়ান টেলিভিশনের যাত্রা শুরু হয়। দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০