• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪৩:২২ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

শ্যাম্পু ছাড়াই তেলতেলে চুলকে ঝরঝরে দেখানোর উপায়

২৮ জুন ২০২৬ রাত ০৯:১২:৩৯

শ্যাম্পু ছাড়াই তেলতেলে চুলকে ঝরঝরে দেখানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: ব্যস্ত সকালে অফিস, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কাজে বের হওয়ার তাড়ায় অনেক সময় চুল ধোয়ার সুযোগ থাকে না। এ সময় তেলতেলে চুল অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি সহজ উপায়ে অল্প সময়ের জন্য চুলকে সতেজ ও ঝরঝরে দেখানো সম্ভব।

ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
তেলতেলে চুলের দ্রুত সমাধান হতে পারে ড্রাই শ্যাম্পু। এটি চুলের গোড়ার অতিরিক্ত তেল শুষে নিয়ে চুলকে পরিষ্কার ও ভলিউমযুক্ত দেখাতে সাহায্য করে। স্প্রে করার এক মিনিট পর আঙুল দিয়ে আলতোভাবে ম্যাসাজ করে চুল আঁচড়ে নিলেই ভালো ফল পাওয়া যায়।

অয়েল অ্যাবজর্বিং টিস্যু ব্যবহার করুন
বাইরে থাকলে বা অফিসে ড্রাই শ্যাম্পু না থাকলে অয়েল অ্যাবজর্বিং টিস্যু কাজে লাগতে পারে। চুলের সিঁথি ও কপালের হেয়ারলাইনে আলতো করে চেপে ধরলে অতিরিক্ত তেল শোষিত হয় এবং চুল কিছুটা সতেজ দেখায়।

কর্নফ্লাওয়ার বা বেবি পাউডার
ড্রাই শ্যাম্পুর বিকল্প হিসেবে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার বা বেবি পাউডার চুলের গোড়ায় ব্যবহার করা যেতে পারে। পরে ভালোভাবে আঁচড়ে নিলে অতিরিক্ত তেল কমে যায়। তবে বেশি ব্যবহার করলে সাদা দাগ দেখা দিতে পারে।

আপেল সিডার ভিনেগার স্প্রে
এক কাপ পানিতে ১–২ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে স্ক্যাল্পে হালকাভাবে স্প্রে করতে পারেন। কয়েক মিনিট পর চুল আঁচড়ে নিলে স্ক্যাল্পের তেলাভাব ও হালকা দুর্গন্ধ কমাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এসব পদ্ধতি কেবল সাময়িক সমাধান। চুল সুস্থ রাখতে সপ্তাহে দুই থেকে তিনবার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা, খুব গরম পানি এড়িয়ে চলা, অপরিষ্কার চিরুনি ব্যবহার না করা এবং নিয়মিত বালিশের কভার পরিষ্কার রাখা জরুরি।

তবে প্রতিদিনই যদি চুল অতিরিক্ত তেলতেলে হয়ে যায়, সঙ্গে খুশকি, চুলকানি, দুর্গন্ধ বা স্ক্যাল্পে প্রদাহ দেখা দেয়, তাহলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us