• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ১০:১০:৩৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘরে বসেই যেভাবে তৈরি করবেন সুস্বাদু গলদা চিংড়ির রেসিপি

১৭ মে ২০২৫ দুপুর ১২:১৯:০৮

ঘরে বসেই যেভাবে তৈরি করবেন সুস্বাদু গলদা চিংড়ির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই চিংড়ি মাছ খেতে পছন্দ করেন। হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার পরিবর্তে আপনার বাড়িতে নতুন কোনো রেসিপি তৈরি করতে পারেন। রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন গলদা চিংড়ির রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে সুস্বাদু গলদা চিংড়ি রান্না করবেন। চলুন জেনে নেওয়া যাক বাসায় সহজে ভিন্ন স্বাদের গলদা চিংড়ি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—


উপকরণ:

তেল দুই টেবিল চামচ

আরও পড়ুন

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়

পেঁয়াজ কুচি আধা কাপ

কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ

মটরশুঁটি বাটা এক কাপ

আরও পড়ুন

আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন

পালং শাক বাটা এক কাপ

আদা বাটা এক চা চামচ

রসুন বাটা এক চা চামচ

আরও পড়ুন

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

লবণ স্বাদমতো

গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ সাদা

গাজর ও সুইট কর্ন কুচি এক কাপ

আরও পড়ুন

সুন্দরী প্রতিযোগিতা বাতিল করে তরুণীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

টমেটো কুচি এক কাপ

ধনেপাতা এক কাপ

কয়েকটি গলদা চিংড়ি

আরও পড়ুন

ভিটামিন সি-র ঘাটতি পূরণে খাদ্যতালিকায় রাখুন ৬ পুষ্টিকর খাবার

পানি

লেবুর খোসা কুচি এক চা চামচ

ঘি এক টেবিল চামচ

টমেটো সস এক টেবিল চামচ

ফ্রেশ ক্রিম দুই টেবিল চামচ

লেবুর রস পরিমাণমতো

চিনি সামান্য

প্রস্তুত প্রণালি: প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। এরপর কাঁচামরিচ বাটা, মটরশুঁটি বাটা, পালং শাক বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, গাজর ও সুইট কর্ন কুচি, টমেটো কুচি, ধনেপাতা, গলদা চিংড়ি, পানি, লেবুর খোসা কুচি, ঘি ও টমেটো সস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ফ্রেশ ক্রিম, লেবুর রস ও চিনি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল গ্রেভিতে গলদা চিংড়ি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫