• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরের দাফন সম্পন্ন

১৩ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩২:৩০

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরের দাফন সম্পন্ন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কবিরের দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

১২ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আমতলী গ্রামে তার নিজ বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মুক্তিযোদ্ধা মো. গোলাম কবির একই গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরকে ফুল দিয়ে শ্রদ্ধা এবং গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এম এ খালেক, পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইফুজ্জামান ও কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩