• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:০৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলাটি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। ২৬ অক্টোবর সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন তিনি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদী সানায়া চৌধুরী ও তার আইনজীবী সুব্র সিনহা রায়।

আরও পড়ুন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

বাদী সানায়া চৌধুরীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন নাহার তিশার বিরুদ্ধে আগে দায়ের করা একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার করা নারাজি আবেদন আদালত মঞ্জুর করেছেন। ২৫ অক্টোবর রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ওই আবেদন মঞ্জুর করেন।

সানায়ার ভাষ্য, শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাদীর দাবি, ওই আদেশের পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং তার বাসায় লোকজন পাঠিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ কারণে আদালতের শরণাপন্ন হয়েছেন জানিয়ে সানায়া চৌধুরী বলেন, আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিশ্বাস, আমি সঠিক বিচার পাব।

আরও পড়ুন

চট্টগ্রাম থেকে পরীমণির জন্য কে ফুল পাঠালেন, জয়ের প্রশ্নে নায়িকার উত্তর

তবে তানজিন তিশার বিরুদ্ধে আনা হত্যার হুমকির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান। আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১