• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৫:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর-১ আসন

সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে

৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০২:৪১

সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে

জামালপুর প্রতিনিধি: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন।

আরও পড়ুন

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন।

এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭