• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৫৯:২৪ (17-May-2026)
  • - ৩৩° সে:

নতুন মামলায় খায়রুল হককে গ্রেফতার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

১৭ মে ২০২৬ বিকাল ০৪:৫০:২৪

নতুন মামলায় খায়রুল হককে গ্রেফতার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৭ মে রোববার বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

Ad
Ad

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান বিচারপতি খায়রুল হক। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।

Ad

এরও আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

গত ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় তার জামিন মঞ্জুর করেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরিফ হত্যা এবং আদাবর থানার রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং ১২ মে ওই দুই মামলায় জামিন লাভ করেন। বর্তমানে তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
১৭ মে ২০২৬ বিকাল ০৪:১৮:৩৪







Follow Us