• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২৮:৫১ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:০৯

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

৪ সেপ্টেম্বর শুক্রবার আইনজীবী শিশির মনির জানান, গত বৃহস্পতিবার আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আইন অনুসারে ১০ শতাংশের বেশি শেয়ার একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না। কিন্তু এস আলম সংশ্লিষ্ট ২৪ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়। সেখানে তাদের শেয়ার ৮১ দশমিক ৯২ শতাংশ।

এর আগে, গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এসব শেয়ারহোল্ডার পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: চ্যানেল ২৪

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি
লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১০:৫৫




সিরাজদিখানে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
সিরাজদিখানে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:১৮

সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী
সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী
৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৪:৫২