• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:৪৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে অধস্তন আদালতে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি থাকবে না। পরিবর্তে ডিসেম্বর ও জুন এই দুই মাসে ১৫ দিন করে মোট এক মাস ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা।

৯ ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সভা সূত্রে জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম জোরদার করতে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সেখানে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০


জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০