• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৯:০২ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসির সিদ্ধান্ত অবৈধ

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসন বহাল থাকবে: হাইকোর্ট

১০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:৪২

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসন বহাল থাকবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের সংসদীয় আসন ৪টি ও গাজীপুরের সংসদীয় আসন ৫টি  বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। ৩টি আসন করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেয়া হয়।

Ad

১০ নভেম্বর সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে, কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩


Follow Us