• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিয়ের আসর থেকে বর কারাগারে

৯ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২১:৪১

বিয়ের আসর থেকে বর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের আসর থেকে ধরে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

৮ আগস্ট শুক্রবার দুপুরে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, মদনাডাঙ্গা গ্রামের পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী কন্যা খাদিজা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এসময় বর রাব্বি রাসেল (১৯) ও তার দুলাভাই সজীব আলীকে (২৮) আটক করা হয়। পরে ফৌজদারি অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   

অভিযানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭