• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৭:৩৪ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

১৭ ও ২৪ মে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

১২ মে ২০২৫ বিকাল ০৫:৩০:৫৪

১৭ ও ২৪ মে চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

১২ মে সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫