• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৮:২৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

চিন্ময়কে কেন জামিন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫১:৪৬

চিন্ময়কে কেন জামিন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহের জন্য রুল জারি করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭