• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় সেনা ও বিজিবি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

২৫ মার্চ ২০২৪ সকাল ০৭:৫০:২০

বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় সেনা ও বিজিবি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় এক সেনা ও এক বিজিবি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২৪ মার্চ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে ফরহাদ আলী সরদার ওরফে ঝন্টু, দেলোয়ার হোসেনের ছেলে মাহমুদ তারিক ওরফে তারিক, ওসমান আলী সরদারের ছেলে আব্দুল গফুর ওরফে গফুর, মামুনুর রশিদের ছেলে সোহাগ,  জাহাঙ্গীর আলম মন্ডলের ছেলে তৌফিকুল ইসলাম, মৃত মনির উদ্দিন সরদারের ছেলে সেনা সদস্য জুয়েল ওরফে বখতিয়ার (২২ ব্যাটালিয়ন ঢাকা সেনানিবাসের নায়েব সুবেদার), দেলোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান ওরফে হাসিবুল (বিজিবি-১৯ রাইফেল ব্যাটালিয়নের সিপাহি)। 

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এদের মধ্যে আব্দুল গফুর ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক আছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম ২০০৭ সালের ৭ জানুয়ারি ঢাকা থেকে ঈদ উদযাপনে নিজ বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে আসেন। তিনি ১১ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাত পর্যন্ত আর বাড়ি ফিরেননি। পরদিন সকালে দক্ষিণ কানুপুর গ্রামের পাশে একটি পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আসাদুল ইসলাম বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতন দীর্ঘ শুনানির পর রোববার এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট  নিপেন্দ্রনাথ মন্ডল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬