• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫২:৫৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

হলি আর্টিজান মামলা: ৭ আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

৩০ অক্টোবর ২০২৩ দুপুর ০১:৫৭:২৯

হলি আর্টিজান মামলা: ৭ আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ আসামির ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ৩০ অক্টোবর সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ড পাওয়া আসা‌মিরা হলো- আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, মামুনুর রশিদ ও  শরিফুল ইসলাম ওরফে খালেদ।

২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানী গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪