• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২৪:৫৫ (14-Jul-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, ৬ মাসের কারাদণ্ড

১৪ জুলাই ২০২৬ সকাল ০৮:৪২:০৭

দেওয়ানগঞ্জে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, ৬ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে মো. মারুফ (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৩ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের ভবসুর এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মারুফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারুফ মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিলেন। এ বিষয়ে একাধিক তথ্যসূত্রের ভিত্তিতে ভবসুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সাথে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে শাস্তি স্বরূপ মারুফ নামে ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সেই সাথে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যাবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
১৪ জুলাই ২০২৬ সকাল ১০:০২:৫৫









Follow Us